Type Here to Get Search Results !

প্রথম বুলেট ট্রেন পাচ্ছে বাংলা


 প্রথম বুলেট ট্রেন পাচ্ছে বাংলা 


নির্বাচন দোরগোড়ায়। ভোটারদের মন জিততে লাফিয়ে পড়েছে দুই শাসক দল। বাজেটেই বন্দেভারত স্লিপার ঘোষণা হয়েছিল এবার প্রথম বুলেট ট্রেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সুখবর দিলেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বারাণসী-পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। তিন ঘণ্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে বারাণসীতে। ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগ হতে পারে এই বুলেট ট্রেনের। এ বছরের কেন্দ্রীয় বাজেটেই শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে।


  ওই করিডর দিয়েই ছুটবে বুলেট ট্রেন। পাশাপাশি বারাণসী থেকে দিল্লি পর্যন্তও একটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। সেই রেল করিডর তৈরি হলে শিলিগুড়ি থেকে দিল্লি যাওয়া আরও সহজ হয়ে যাবে। ১৮ ঘণ্টা নয়, মাত্র ৬-৭ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে। অন্যদিকে, শিলিগুড়িতে যে হাইস্পিড রেল করিডর তৈরি হবে, তা উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। গুয়াহাটি পর্যন্ত করিডর বিস্তৃত করা হবে। রেলের পরিকল্পনা, মেট্রোর মতো ট্রেনও মাটির তলা দিয়ে চালানো হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.