Type Here to Get Search Results !

ট্রাম্পকে লক্ষ করে ওবামা বলেন - 'আজকাল জোকার শো ভালো চলছে’

 আন্তর্জাতিক 



ট্রাম্পকে লক্ষ করে ওবামা বলেন - 'আজকাল জোকার শো ভালো চলছে’


  পূর্বসূরি বারাক ওবামাকে নিয়ে বর্ণবিদ্বেষী ভিডিও পোস্ট করার অভিযোগ উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ, এআই-এর সাহায্যে ওই ভিডিওতে শিম্পাঞ্জির মুখ বসিয়ে দেওয়া হয় ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামার মুখে। ট্রাম্পের সমাজমাধ্যম থেকে ওই বিতর্কিত ভিডিও পোস্ট করা হলেও তিনি ‘ভুল’ স্বীকার করেননি। এবার ভব্যতা বজায় রেখেও পালটা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। শনিবার ট্রাম্পের নাম করে তিনি বলেন, ‘আজকাল জোকার শো ভালো চলছে’। সম্প্রতি পডকাস্টে সাক্ষাৎকার দেন ওবামা। সেখানে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের মধ্যে লজ্জা ও ভদ্রতার অভাব দেখা যাচ্ছে। বলা বাহুল্য, এই মন্তব্য ছিল ট্রাম্পের প্রতি। সাক্ষাৎকার গ্রাহক ব্রায়ন টেলর কোয়েন সরাসরি প্রশ্ন করেন, “ইদানীংকালে এমন নিষ্ঠুরতা দেখা যাচ্ছে যা আগে ভাবা যেত না। ক’দিন আগে ডোনাল্ড ট্রাম্প আপনার শরীরে ঊর্ধ্বাংশে একটি শিম্পাঞ্জির মুখ বসিয়েছেন।”


  ট্রাম্পের নাম না করে ওবামা বলেন, “সোশাল মিডিয়া এবং টেলিভিশনে এই ধরণের জোকার শো ভালো চলছে। আর সত্যি কথাটা হল, যাঁরা আগে মনে করতেন পদের প্রতি কিছুটা ভদ্রতা, শালীনতা এবং শ্রদ্ধা থাকা উচিত, তাঁরা ভুল প্রমাণিত হচ্ছেন। এই বিষয়ে (ট্রাম্পের) কোনও লজ্জা নেই বলেই মনে হয়, তাই না? শালীনতা জিনিসটা বোধ হয় হারিয়ে গিয়েছে।” চলতি মাসের প্রথম সপ্তাহে বিরোধী ডেমোক্রেটিক পার্টিকে তোপ দেগে সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করে যাচ্ছিলেন ট্রাম্প। ওই পোস্টগুলির মধ্যে একটিতে ছিল ৬২ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, জঙ্গলে দু’টি শিম্পাজি ঘুরে বেড়াচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই দুই প্রাণীর মুখে বসিয়ে দেওয়া হয় ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামার মুখ। যদিও পরদিন দুপুরে ভিডিওটি মুছে ফেলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.