বহিরাগতদের দিয়ে যুব সাথী শিবির চালানোর অভিযোগ
গড়বেতা ৩ ব্লকে 'বহিরাগত' রাজ কেন? প্রশ্ন করায় সাংবাদিককে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ প্রশাসনের।
সরকারি দপ্তরের গোপনীয়তা কি এখন বহিরাগতদের হাতে? গড়বেতা ৩ নম্বর ব্লক অফিসের ভেতরে সরকারি নথিপত্র নিয়ে বহিরাগত যুবকের দাপট দেখে প্রশ্ন করায় অপমামিত হলেন এক সংবাদকর্মী। অভিযোগ, দপ্তরের কাজ নিয়ে প্রশ্ন তুলতেই সাংবাদিককে "নাক না গলিয়ে চলে যাওয়ার" নিদান দেওয়া হয়।
ব্লক প্রশাসনের নাকের ডগায় কীভাবে বাইরের লোক গুরুত্বপূর্ণ ফাইল ও কম্পিউটার নাড়াচাড়া করছে, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। এই অরাজকতা কি প্রশাসনিক মদতেই চলছে? কর্তব্যরত সাংবাদিককে কাজ থেকে বাধা দেওয়া ও অশালীন আচরণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর নগ্ন আঘাত। এই ঘটনায় প্রশাসনের স্বচ্ছতা এখন বিশ বাঁও জলে।
প্রসঙ্গত উল্লেখ্য এই ব্লকে পুরুষের লক্ষ্মীর ভান্ডার থেকে অতীতে দূর্নীতির ভুরিভুরি অভিযোগ উঠেছে। কিন্তু এই ছবি থেকে আবার এটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেল যে এত সব অভিযোগের পরেও ব্লক প্রশাসন কোনরুপ শিক্ষা গ্রহণ করে নী।
