Type Here to Get Search Results !

আইজি পদে এমপ্যানেলমেন্টের নতুন শর্ত: আইপিএসদের ২ বছর কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক

 আইজি পদে এমপ্যানেলমেন্টের নতুন শর্ত: আইপিএসদের ২ বছর কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক






কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আইপিএস অফিসারদের জন্য আইজি বা সমতুল পদে এমপ্যানেলমেন্টের ক্ষেত্রে কঠোর নতুন শর্ত জারি করেছে। ২০১১ ব্যাচ থেকে পরবর্তী সব আইপিএস অফিসারদের এসপি বা ডিআইজি স্তরে ন্যূনতম দু’বছর কেন্দ্রীয় ডেপুটেশনে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এই নির্দেশ রাজ্যগুলির মুখ্যসচিবদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।রাজ্য ক্যাডারে দীর্ঘদিন ধরে কর্মরত অফিসাররাও এখন কেন্দ্রীয় অভিজ্ঞতা ছাড়া আইজি বা সমমান পদে এমপ্যানেলমেন্ট পাবেন না। স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজ্য ক্যাডারের সকল আইপিএস অফিসারদের এই নতুন নিয়ম সম্পর্কে অবিলম্বে অবহিত করতে। প্রশাসনিক সূত্র জানায়, কেন্দ্রীয় প্রশাসনের অভিজ্ঞতা ছাড়া উচ্চপদস্থ অফিসারদের নীতিনির্ধারণ ও সমন্বয় কাজে ব্যাঘাত ঘটছিল। রাজ্য-কেন্দ্রের অভিজ্ঞতার ভারসাম্য রক্ষাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই নির্দেশিকার কপি পাঠানো হয়েছে সকল রাজ্যের ডিজিপি, পার্সোনেল ও ট্রেনিং দফতর এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় অফিসগুলিতে। ইতিমধ্যে আইপিএস-এর সরকারি ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে অনেক আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। পশ্চিমবঙ্গসহ সব রাজ্যের ক্যাডারে এর প্রভাব পড়বে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.