Type Here to Get Search Results !

অস্ট্রিলিয়ার বিদায় বিশ্বকাপ থেকে - জিম্বাবুয়ে সুপার এইটে

অস্ট্রিলিয়ার বিদায় বিশ্বকাপ থেকে - জিম্বাবুয়ে সুপার এইটে 



  অপ্রত্যাশিতভাবেই অস্ট্রিলিয়া হেরে গেলো জিম্বাবুয়ের মতো দলের কাছে। নাগরিক মহল বলছেন, অস্ট্রিলিয়াকে পাপের ফল পেতে হচ্ছে এখন। ২০২৩ সালে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল তারা। তারপরেই সেই বাঁধভাঙা উল্লাসের ছবি। বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বসে বিয়ার খাচ্ছেন মিচেল মার্শ। সেই ঘটনার মাত্র বছরদুয়েক পরেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপ জয়ের পর দু’টি টি-২০ বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া। কোনওটাতেই সেমিফাইনালে জায়গা হয়নি। ২০২৪ বিশ্বকাপের সুপার এইটে উঠে ভারতের কাছে হারতে হয়। চলতি বিশ্বকাপে তো গ্রুপ পর্বের বেড়াও টপকাতে পারেনি অজিরা। হারতে হয়েছে জিম্বাবোয়ের মতো আন্ডারডগের কাছেও। এক ম্যাচ বাকি থাকতেই এবারের মতো বিশ্বকাপ স্বপ্ন শেষ অজিদের।


  ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেমিফাইনালে তাদের হারতে হয় ভারতের কাছে। গতবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিলেন প্যাট কামিন্সরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হয়। হাতছাড়া হয় টেস্টে বিশ্বসেরার খেতাব। পুরুষদের পাশাপাশি ট্রফিখরা চলছে অজি মহিলা ব্রিগেডেরও। গতবছর বিশ্বকাপের গ্রুপ পর্বে একটাও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছিলেন অ্যালিসা হিলিরা। কিন্তু টানটান উত্তেজক ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। নেটদুনিয়া বলছে, এসবই ‘পাপের ফল।’ বিশ্বকাপ ট্রফির মতো অতি সমাদৃত জিনিসের উপর পা তুলে বসা এবং সঙ্গে মদ্যপান-ক্রিকেট বিধাতা মোটেই পছন্দ করেননি। সেকারণেই একের পর এক টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রিকেটদুনিয়ার সফলতম দলকে। নেটিজেনদের কেউ বলছেন, ‘অজিদের অহংকারই ওদের পতনের মূল কারণ।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.