Type Here to Get Search Results !

লক্ষ্মীকান্তপুর বাজারে ভয়াবহ আগুন - ক্ষতি কয়েক কোটি টাকা


 লক্ষ্মীকান্তপুর বাজারে ভয়াবহ

আগুন - ক্ষতি কয়েক কোটি টাকা 


  ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকা ক্ষতি হলো লক্ষ্মীকান্তপুর বাজারে। পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে বেশ কয়েকটি দোকান। লক্ষ্মীকান্তপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ল বাজারের একাংশ। লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দৃশ্যমান হয়। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে অনুমান করছেন দমকলকর্মীরা। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে একাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।


    আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা তড়িঘড়ি দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২ ইঞ্জিন। ঘন্টা তিনেকের চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুড়ে নষ্ট হয় দোকানের ভিতর থাকা মালপত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.