Type Here to Get Search Results !

ব্লু লাইন মেট্রোর ১৫ স্টেশনে টানেল ভেন্টিলেশন কাজ শুরু

ব্লু লাইন মেট্রোর ১৫ স্টেশনে টানেল ভেন্টিলেশন কাজ শুরু



কলকাতা : যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে কলকাতা মেট্রোর ব্লু লাইন করিডরের ১৫টি স্টেশনে টানেল ভেন্টিলেশন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন কাজ আজ শুরু হয়েছে। নোয়াপাড়া কারশেডে অনুষ্ঠিত কর্মসূচিতে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু এস মিশ্রসহ আধিকারিরা উপস্থিত ছিলেন।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৫৮৫ কোটি টাকা ব্যয়ে চার বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য। এ ব্যবস্থা চালু হলে মেট্রো বার্ষিক ১৮ কোটি লিটার ভূগর্ভস্থ জল সংরক্ষণ করবে। বর্তমানে স্টেশন শীতল করতে ভূগর্ভ জল লাগে, নতুন ব্যবস্থায় তা আর নয়।জেএম মিশ্র বললেন, “এতে যাত্রী আরাম বাড়বে, জলসম্পদ রক্ষা হবে।” এ উদ্যোগ মেট্রো সেবাকে আরও দক্ষ করবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.