Type Here to Get Search Results !

ভারত কার থেকে তেল কিনবে, তা ভারতের বিষয়, তাদের সঙ্গে ভারতের বন্ধুত্ব অটুট থাকবে - জানিয়ে দিলো মস্কো

 ভারত কার থেকে তেল কিনবে, তা ভারতের বিষয়, তাদের সঙ্গে ভারতের বন্ধুত্ব অটুট থাকবে - জানিয়ে দিলো মস্কো 




  এবার অনেকটা স্বস্তিতে ভারত। ট্রাম্প রীতিমত ব্ল্যাকমেল করছিল ভারতকে। শুল্ক কমানোর জন্য মোদী সরকার অসহায় হয়ে মেনে নিচ্ছিলো ট্রাম্পের শর্ত। সোমবার রাতে (ভারতীয় সময়) দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রশ্ন উঠছিল, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভাঙার শর্তেই কি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি? কিন্তু বৃহস্পতিবার মস্কোর তরফে এক বিবৃতিতে জানানো হল, বিশ্বের কোন দেশ থেকে ভারত তেল কিনবে তা একান্তই তাদের সিদ্ধান্ত। এই বিষয়ে সম্পূর্ণ স্বাধীন তারা। মস্কো আরও জানাল, দিল্লি কেবল তাদের থেকেই জ্বালানি তেল কেনে না। বলা বাহুল পুতিনের দেশের এই বিবৃতি দিল্লির জন্য স্বস্তিদায়ক। 


   মঙ্গলবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর দাবি করেছিল, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারতের কাছ থেকে কোনও বার্তা আসেনি।  সেই সঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভের ঘোষণা করেন, ‘‘নয়াদিল্লির সঙ্গে কৌশলগত অংশীদারি গড়ে তোলার বিষয়ে বরাবরই আগ্রহী মস্কো।’’ যদিও এদিনের বার্তায় স্পষ্ট করা হল, ক্রেতা দিল্লি ঠিক করবে কার থেকে তারা তেল কিনবে। উল্লেখ্য, ভারত প্রতিদিন প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করে থাকে। এমনকী ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর পরেও এই আমদানি অব্যাহত থেকেছে। নয়াদিল্লি রাশিয়ান অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, যা ভারতের মোট আমদানির এক-তৃতীয়াংশেরও বেশি। ভারত যদি ট্রাম্পের দাবি মতো রুশ তেল কেনা বন্ধ করে, তবে বিপুল আর্থিক ক্ষতি হবে মস্কোর। এর পরেও তাদের বন্ধুত্বপূর্ণ বার্তা দিল্লির জন্য কূটনৈতিক জয় বলা বাহুল্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.