Type Here to Get Search Results !

অবশেষে কড়া শর্তে জামিন পেলেন রাজপাল যাদব

অবশেষে কড়া শর্তে জামিন পেলেন রাজপাল যাদব 



  বেশ কয়েকদিন ধরেই বিনোদন জগতে ঘোরাফেরা করছে এই কৌতুক অভিনেতা রাজপাল যাদবের প্রশ্নটি। ৯ কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবারই রাজপাল যাদবের (Rajpal Yadav) জামিন খারিজ করে দিল্লি উচ্চ আদালত। সেই প্রেক্ষিতে আরও দিন কয়েক তিহাড় জেলেই থাকতে হয় বলিউড অভিনেতাকে। যদিও জামিন খারিজের পর খ্যাতনামা কৌতুকাভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানিয়েছিলেন যে, তাঁর ‘তারকা মক্কেল’ ইতিমধ্যেই অর্ধেক বকেয়া মিটিয়ে ফেলেছেন, তবুও সোমবারের শুনানির দিকেই নজর ছিল রাজপালের পরিবার-সহ গোটা বলিউডের। এবার অবশেষে সুখবর। অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব। তবে জামিনের আবেদন মঞ্জুর হলেও ‘ছোটে পণ্ডিত’কে বেঁধে দেওয়া হল শর্ত।


   সূত্রের খবর, এদিন শুনানির সময়ে বেলা তিনটের মধ্যে দেড় কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেতাকে। শর্ত অনুযায়ী মামলাকারী সংস্থা মুরালি প্রজেক্টকে সেই টাকা দেওয়ার পরই বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে বলে জানা গিয়েছে। আগামী মার্চে আবারও সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে বলে জানা গেল বলিউড মাধ্যম সূত্রে।  ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। এদিকে কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া না মেটাতে পারায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব। জেলযাত্রার প্রাক্কালে করুণ সুরে বলেছিলেন, “আমার কোনও বন্ধু নেই যে বকেয়া টাকা মেটাবে।” এরপরই বলিউড তারকারা একে-একে অনেকে অর্থসাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা যায়। এবার জামিন মঞ্চজুর করার সময়ে দিল্লি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.