Type Here to Get Search Results !

ভিখারির এমন কান্ড দেখে অবাক নাগরিক মহল

 অফবিট 



ভিখারির এমন কান্ড দেখে অবাক নাগরিক মহল 


  এখন অন লাইন খাবার অর্ডার দেওয়া খুবই সাধারণ বিষয়। আমার আপনার সকলেরই পরিচিত মোটর সাইকেলের পিছনে বসানো সেই লাল ঢাউস ব্যাগ। তাই বলে কোনো ভিখারি দিয়েছে খাবার অর্ডার। শুনতে অদ্ভূত লাগলেও এমনই ঘটনার সাক্ষী হয়েছেন এক ডেলিভারি বয়। খাবার ডেলিভারি দিতে গিয়ে তিনি দেখেন, অর্ডার করেছেন এক ভিখারি! এখানেই শেষ নয়, ৫০ টাকা টিপসও নাকি দিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি ইনস্টাগ্রামে ফারদিন খান নামে এক যুবক একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ডেলিভারি লোকশনে পৌঁছে ক্রেতাকে ফোন করছেন তিনি। তারপরই তাঁর নজরে পড়ে কম্বল মুড়ি দিয়ে এক ব্যক্তি ফুটপাথে শুয়ে রয়েছেন। আচমকা জানান তিনিই নাকি খাবার অর্ডার করেছেন! 


  একথা শুনে হতভম্ব হয়ে যান ডেলিভারি বয়। নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি যুবক। ওই ভিখারিকে আবার যুবক জিজ্ঞেস করেন যে সত্যিই তিনি খাবার অর্ডার দিয়েছেন কি না। অর্ডারের বিষয়টা নিশ্চিত করে পালটা তিনি প্রশ্ন ছোড়েন, “কেন আমার কি অর্ডার দেওয়া উচিত না?” সঙ্গ সঙ্গে খাবারটি ওই ভিখারির হাতে তুলে দেন। বিষয়টা এখানেই কিন্তু শেষ নয়। আরও চমকে দিয়ে ওই ভিখারি ডেলিভারি বয়কে ৫০ টাকা টিপসও দেন! এরপরই গোটা ঘটনার ভিডিও পোস্ট করেন ডেলিভারি বয়। তা বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কমেন্ট বক্সে কেউ কেউ কটাক্ষ করেছেন ডেলিভারি বয়কেই। লিখেছন, “ও মনের দিক থেকে গরিব না কিন্তু আপনি ওনাকে ভিখারি বলে নিজের চিন্তাভাবনার প্রমাণ দিয়ে দিলেন।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.