বিনোদন
সঙ্গী ছাড়াই যে বলি কন্যারা এখনও দিব্যি কাজ করে চলেছেন
'বিবাহ' বলিউডের একটা বিশেষ সাবজেক্ট। ভক্তরা তার প্রিয় অভিনেতা ও অভিনেত্রীর বিবাহকে মন দিয়ে উপভোগ করেন। কিন্তু বলি জগতের প্রথম সারির কয়েকজন অভিনেত্রী এখনও আছেন যারা সঙ্গী ছাড়া দিব্যি জীবন চালিয়ে যাচ্ছেন।
* আমিশা প্যাটেল- বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আমিশা প্যাটেল। 'কহো না প্যায়ার হে'-র মাধ্যমে অভিনয়ে অভিষেক। এরপর বেশ কয়েকটি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। আমিশাকে শেষ দেখা গিয়েছে 'গদর ২'-এ। ৪০ পেরিয়ে ৫০ এর কোঠায় পৌঁছেও-ও অবিবাহিত এই অভিনেত্রী। ভক্তরা বহুবার তাঁর বিয়ের বিষয়ে জানতে চেয়েছেন। মনের মানুষ আছে কিনা তা নিয়েও উৎসাহ প্রকাশ করেন অনুরাগীরা।
* তব্বু- ৫০ পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতিতে আজও তিনি সমসাময়িক প্রজন্মের অভিনেত্রীদের টেক্কা দিতে সক্ষম। পর্দায় তব্বু মানেই সংযমী অথচ তীব্র ঠিক যেমন 'চিনি কম, ঝাঁঝ বেশি'। বলিউডের তাবড় প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী কেন আজও অবিবাহিত? অনুরাগীদের এই কৌতুহলের মাঝে সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তব্বুর একটি মন্তব্য। যেখানে অভিনেত্রী বলেছিলেন, "আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! একা থাকতেই ভালোবাসি।"
* নার্গিস ফাকরি - রকস্টার'-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি তৈরি করেছিলেন নার্গিস ফাকরি। এরপর 'ম্যাড্রাস ক্যাফে', 'ম্যায় তেরা হিরো' -এর মতো' ছবিতে নার্গিসের অভিনয় প্রশংসিত হয়েছিল। বর্তমানে ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী জেন জি-র তরুণীদের মতোই প্রাণবন্ত। অবিবাহিত থাকারই সিদ্ধান্ত নিয়েছেন বলি ডিভা।
* দিব্যা দত্ত - তানিশার মতো ৪৭-এ অবিবাহিত দিব্যা দত্ত-ও। একজন সফল নারী হিসেবে আনন্দের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত একেবারে চেটেপুটে উপভোগদ করছেন 'ভীর-জারা' খ্যাত এই অভিনেত্রী। ৫০ ছুঁইছুঁই দিব্যার বহুমুখী প্রতিভা বারবার মুগ্ধ করে দর্শককে।
* একতা কাপুর - গ্ল্যামারাস দুনিয়ার অন্যতম সফল ব্যক্তিত্ব একতা কাপুর। বিয়ে এবং সন্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে একতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমার যে সকল বন্ধুরা আগে বিবাহিত ছিল তাঁরা এখন অবিবাহিত। সাম্প্রতিক সময়ে যত বিচ্ছেদ দেখেছি তাতে মনে হয় আমিই বেশি ধৈর্যশীল। একটা বিষয় নিশ্চিত যে আমি সন্তান চাই কিন্তু বিয়ের ব্যাপারে একেবারেই নই।
