Type Here to Get Search Results !

ইজরাইলের প্রেসিডেন্ট কি সত্যি বেঁচে আছেন? নতুন করে প্রশ্ন উঠছে

 ইজরাইলের প্রেসিডেন্ট কি সত্যি বেঁচে আছেন? নতুন করে প্রশ্ন উঠছে 



  ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন? তা লোকাতেই কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নেতানিয়াহুর ‘ডিপফেক’ ভিডিও তৈরি করা হয়েছে? এমন জল্পনার মধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর নতুন একটি ছবি পোস্ট করল সোশাল মিডিয়ায়। যার ক্যাপশানে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ইরানের শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্তাদের নির্মূল করার নির্দেশ দিচ্ছেন।” প্রশ্ন উঠছে, নেতানিয়াহু জীবিত প্রমাণ করতে মরিয়া চেষ্টা কেন ইজরায়েলের? রবিবার নিজের মৃত্যু জল্পনা উড়িয়ে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন নেতানিয়াহু। সেখানে কফি কাপ হাতে দেখা যায় তাঁকে। সেই ভিডিওতে ব্যঙ্গাত্মক সুরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমি কফির জন্য মরতেও রাজি। দেশের জন্যও মরতে রাজি।” 


  আগের ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিওটি নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। কিন্তু সোমবার সকালে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’ দাবি করে, নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওটি ‘ডিপফেক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত। কফির স্থবির অবস্থান ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথাবার্তা না মেলার মতো নানা বিষয়েই নাকি তা স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি, নেতানিয়াহুর বাঁ হাতের ‘অস্বাভাবিক’ অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে নানা দিক থেকেই ভিডিওটি কৃত্রিম বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.