বিনোদন

বিনোদন জগতের মানুষেরা কিভাবে হোলি কাটালো তা নিয়ে মানুষের কৌতূহলের অভাব নেই। সকলেই আমরা জানতে চাই দেব হোলি কাটালের কি করে? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। পরিবার ও প্রিয় পোষ্য কুকুরদের নিয়ে একেবারে ঘরোয়া ভাবে হোলির রঙে মেতে উঠলেন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় মুখ দেব। বুধবার একাধিক ছবি শেয়ার করেছেন দেব। সেখানেই দেখা গিয়েছে গোলাপি ও নীল আবিরে একেবারে রঙিন উৎসব চলছে তাঁর বাড়িতে। পরিবারের আগেই অবশ্য প্রেমিকার সঙ্গে দোলে মেতেছিলেন দেব। উত্তরবঙ্গে ছবির শ্যুটিংয়ের দোলের আগেই রং খেলেছেন তাঁরা। কয়েক দিন আগে অভিনেতা তাঁর নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং করতে গিয়েছিলেন। শুটিংশেষে রঙের উৎসবে মাতলেন নায়ক। সঙ্গে ছিলেন রুক্মিণী মৈত্র।
সমাজমাধ্যমে সেসব রঙিন মুহূর্তের ছবিও পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়কে যেমন রং মাখিয়েছেন ছবির নায়ক-নায়িকা, তেমনই তিনিও স্নেহভরে তাঁদের কপালে রঙের টিকা পরিয়ে গেলেও মাখিয়ে দিয়েছেন আবির। তবে নেটপাড়ার নজর সবচেয়ে বেশি কেড়েছে দেব-রুক্মিণীর ব্যক্তিগত মিষ্টি মুহূর্তগুলো।