এবার কীর্তি আজাদকে একহাত নিলেন হরভজন সিং
হরভজন কিন্তু সম্প্রীতির বার্তা দিয়ে মানব ধর্মের কথা বললেন। তিনি মূলত ধর্মভেদকে ভুলে সর্ব ধর্মের কথাই বলেন। হারভজন বলেন, 'মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বার সবই এক। আর কেউ নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করলে তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।' হরভজনের কথায়, 'তিনি (কীর্তি আজাদ) যেটা করছেন তা অযৌক্তিক। রাজনীতি করে বিষয়টাকে বড় করা হচ্ছে। ভারতীয় দল চাইলে ট্রফি মন্দিরে, মসজিদে বা গির্জায়, যেখানে খুশি নিয়ে যেতে পারে। যদি তারা ঈশ্বরের কাছে কিছু চেয়ে থাকে এবং সেই ইচ্ছা পূরণ হওয়ার পর প্রার্থনা করতে যায়, তাতে সমস্যার কী আছে?' তাঁর আরও সংযোজন, 'একজন সহ-ক্রিকেটারের মুখে এমন কথা শুনে দুঃখ লাগে। মনে হচ্ছে খেলাধুলার থেকে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশ বিশ্বকাপ জিতেছে, সেটাই তো উদযাপন করা উচিত। আমরা তো বলি সব ধর্মই সমান। ঈশ্বর আলাদা হতে পারেন, কিন্তু পথ একই। দল যদি মন্দিরে, মসজিদে বা গির্জায় যায়, সবই একই কথা। এটা তাদের বিশ্বাস, সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।' হরভজনের মুখে ধর্মের এই উদারতার কথা শুনে খুশি হন নাগরিক মহল।