Type Here to Get Search Results !

ইরানের এক পণ্যবাহী জাহাজে আটকে রয়েছে গাইঘাটার গৌতম দেবনাথ - চূড়ান্ত উৎকণ্ঠা পরিবার

 ইরানের এক পণ্যবাহী জাহাজে আটকে রয়েছে গাইঘাটার গৌতম দেবনাথ - চূড়ান্ত উৎকণ্ঠা পরিবার




  পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধের কারণে ভারতে বহু মানুষ মধ্যপ্রাচ্যে আটকে আছে। খবর এসেছে ইরানের পণ্যবাহী জাহাজে আটকে আছে উত্তর ২৪ পরগনা গাইঘাটার গৌতম 

দেবনাথ। পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর কাজে গিয়ে চল্লিশ দিন ধরে ইরানের আব্বাস বন্দরে জাহাজের মধ্যে আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা বকচারার বাসিন্দা গৌতম দেবনাথ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে পণ্যবাহী জাহাজের কাজে যান। ৪০ দিন আগে শ্রীলংকা থেকে জাহাজ রওনা দেয়। ইরানের আব্বাস বন্দরে গিয়ে আটকে পড়েন। গৌতম জানান, গতকাল তাদের জাহাজের পিছনের একটি জাহাজে মিশাইল পরে ধ্বংস হয়ে যায়। তার পর থেকে আতঙ্ক বেড়েছে। বাড়ি ফেরার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।


  গৌতমের স্ত্রী সঙ্গিতা রায় বলেন, আব্বাস বন্দরে প্রায় ৪০ দিন ধরে জাহাজের মধ্যে আটকে আছে। সেখানে নেটওয়ার্ক না থাকায় ঠিক মত যোগাযোগ করা যাচ্ছে না। ওদের জাহাজে পর্যাপ্ত খাবার ও জল রয়েছে কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের । কয়েকদিন আগে ওদের হাজারের পিছনের জাহাজে বিস্ফোরণ হয়। এই সব খবর শুনে আতঙ্কে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.