Type Here to Get Search Results !

শনিবার বিকেল থেকেই একে অপরের পোস্টার ছেঁড়া নিয়ে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর

 শনিবার বিকেল থেকেই একে অপরের পোস্টার ছেঁড়া নিয়ে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর 



  ভোট যত এগিয়ে আসছে ভোটের উত্তাপ তত বাড়ছে। আর এবার তো ভোটের 'ভরকেন্দ্র' ভবানীপুর। সেখানেই গন্ডগোল। রাজ্যের শাসক দলের দাবি তাদের পোস্টার ব্যানার ছিঁড়ে দিয়েছে বিজেপি। অপরদিকে, গোটা বিষয়টি তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল বলছে বিজেপি। এই ঘটনায় বিজেপি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। বিধানসভা ভোটের জন্য ভবানীপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের পোস্টার লাগানো হয়েছিল। তবে, এদিন অর্থাৎ শনিবার দুপুরে চক্রবেড়িয়া রোড সংলগ্ন এলাকায় সেই পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই কাউন্সিলর অসীম বসু সহ স্থানীয় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখান।


  অসীম বসু বলেন, “আমরা যথার্থ অনুমতি নিয়েই ব্যানার পোস্টার লাগিয়েছিলাম। তারপর দেখি কেউ বা কারা এগুলো ছিড়ে ফেলেছে। সঙ্গে-সঙ্গে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ আসে আমাদের আগে পৌঁছয়। পরে গিয়ে দেখি, বয়কট বিজেপি পোস্টার তো ছিড়েছে সঙ্গে মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত করতে যে সমস্ত হোডিং-ব্যানার টাঙিয়েছিলাম তা ছিঁড়ে দিয়েছে।” বস্তুত, আজ সকালে এই একই অভিযোগ ওঠে বিজেপির তরফে। তাঁদের দাবি ছিল, তৃণমূলের লোকজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যানার-পোস্টার ছিড়ে দিয়েছে। এবার পাল্টা অভিযোগ করল তৃণমূল। বস্তুত, ছাব্বিশের বিধানসভা ভোটের হটস্পট কেন্দ্র হল ভবানীপুর। খোদ বিরোধী দলনেতা নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে লড়াই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.