ধর্মকথা
আজ মৎস্যজয়ন্তী ২০২৬ - নির্ঘন্ট ও তাৎপর্য
তিথি ও শুভ মুহূর্ত -
২০২৬ সালে মৎস্য জয়ন্তী পালিত হবে ২১ মার্চ, শনিবার। পঞ্জিকা অনুযায়ী, চৈত্র শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে ২১ মার্চ রাত ২টো ৩০ মিনিটে। এই তিথি চলবে ওই দিন রাত ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। উদয়া তিথি মেনে শনিবারই উদযাপিত হবে জয়ন্তী। এদিন পুজোর জন্য বিশেষ প্রশস্ত সময় বা শুভ মুহূর্ত হল দুপুর ১টা ৪১ মিনিট থেকে বিকেল ৪টে ৭ মিনিট পর্যন্ত।
উপাসনা ও পাঠের মহিমা-
মৎস্য জয়ন্তীতে ভক্তরা সাধারণত উপবাস পালন করেন এবং বিষ্ণু মন্দিরে দর্শন করেন। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীবিষ্ণুর আরাধনা করলে দুঃখ-দুর্দশা নাশ হয় এবং জীবনে স্থিতিশীলতা আসে। বিশেষ করে ‘বিষ্ণু সহস্রনাম স্তোত্রম্’ পাঠ করা এই দিনে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ‘বিশ্বং বিষ্ণুর্বষট্কারো..’ মন্ত্রোচ্চারণের মাধ্যমে পরমাত্মার স্মরণ করলে ভক্তের মন শুদ্ধ হয় এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে।