' ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ না খুললে বিপদ ইরানের' - ট্রাম্প
এবার প্রবল হুঙ্কার দিলো মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হবার কোনো সম্ভাবনা নেই। যতদিন হরমুজ প্রণালী না খুলছে, যতদিন বিশাল তেলের সমস্যা বিশ্বের বহু দেশের। অনেক দেশের কাছেই বিষয়টা ট্রাসের রুপ নিয়েছে। এবার হুঙ্কার শুরু করলো ট্রাম্প। ৪৮ ঘণ্টার মধ্যে ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলি গুঁড়িয়ে দেবে আমেরিকা। এবার তেহরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই হুমকির পরই বিভিন্ন জল্পনা শুরু হয়ে গিয়েছে। শনিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, ‘যদি ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ সম্পূর্ণরূপে খুলে না দেয়, তাহলে আমেরিকা তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রেগুলিতে আঘাত হেনে সেগুলিকে নিশ্চিহ্ন করে দেবে। এই হামলা শুরু হবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে।’
তবে তেহেরণ যে এতে ভয় পাওয়ার পাত্র নয় তা বেশ বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান। তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ‘ছাড়পত্র’ দিয়েছে ইরান।
