Type Here to Get Search Results !

হাতে টাটকা পদ্মফুল নিয়ে গোসাবা বিধানসভা চসে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর

 হাতে টাটকা পদ্মফুল নিয়ে গোসাবা বিধানসভা চসে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর


  প্রত্যেক প্রার্থী ভোট প্রচারের একটা নিজস্ব স্টাইল আছে। প্রত্যেকেই চায় সেই স্টাইল দিয়েই অন্য প্রার্থীদের টেক্কা দিতে। এবার তাই দেখা গেলো গোসাবার  বিজেপি প্রার্থীকে। আগামী ২৯ এপ্রিল ভোটকে সামনে রেখে সব রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে। এই আবহেই অভিনব কায়দায় প্রচারে নজর কাড়লেন বিজেপির প্রার্থী বিকর্ণ নস্কর। নদী-পথে নৌকায় চড়ে নিত্যযাত্রীদের কাছে পৌঁছে গিয়ে পদ্মফুল হাতে ভোটের আবেদন জানালেন তিনি। বিপ্রদাসপুর থেকে প্রচার সেরে তিনি পৌঁছন শম্ভুনগর অঞ্চলে। শম্ভুনগর বাজারে কিছুক্ষণ প্রচার চালানোর পর তিনি চলে যান শম্ভুনগর ভাসমান জেটি ঘাটে। সেখানেই শুরু হয় তাঁর প্রচারের সবচেয়ে আকর্ষণীয় পর্ব। নৌকায় চড়ে নদীপথে যাতায়াত করা নিত্যযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন বিকর্ণ নস্কর। হাতে পদ্মফুল নিয়ে ভোটের আবেদন জানান এবং তাঁদের আশীর্বাদ কামনা করেন।


  শুধু শম্ভুনগরই নয়, চুনাখালি ভাসমান জেটি ঘাটেও একইভাবে প্রচার চালান তিনি। এই দুই ঘাট দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ খেয়া পারাপার করেন। ফলে জলপথকে কেন্দ্র করে এই প্রচার স্বাভাবিকভাবেই নজর কাড়ে স্থানীয়দের। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের ব্যতিক্রমী প্রচার ভোটারদের কাছে পৌঁছনোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। এদিন নিজের প্রচার নিয়ে বিকর্ণ নস্কর বলেন, “বিপ্রদাসপুর এবং চুনাখালি– দুই জায়গাতেই রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছি। পাশাপাশি শম্ভুনগর বাজার ও খেয়া পারাপারে নৌকায় যাত্রীদের কাছে গিয়ে আশীর্বাদ চেয়েছি। সাধারণ মানুষ দু’হাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন। আমি জয়ের বিষয়ে আশাবাদী।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.