Type Here to Get Search Results !

ধুরন্ধর ২’ - সব মিলিয়ে সেন্সর বোর্ডের ২১টি কাট

 'ধুরন্ধর ২’ - সব মিলিয়ে সেন্সর বোর্ডের ২১টি কাট 



  এবার 'ধুরন্ধর ২’! বিশ্ববাপি 'ধুরন্ধর' ছবির অসাধারন সাফল্যর পরে এবার 'ধুরন্ধর ২’।

'ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির সেন্সর সার্টিফিকেট। জানা যাচ্ছে, সেন্সর বোর্ড ছবির বহু দৃশ্য বাদ দিয়ে দিয়েছে। যার দৌলতে এদেশে মুক্তিপ্রাপ্ত ছবির সংস্করণের রানটাইমও কমে গিয়েছে। সব মিলিয়ে প্রায় ২১টি ‘কাট’ রয়েছে ‘ধুরন্ধর ২’-তে। এর মধ্যে চোখ খুবলে নেওয়া, মাথা কেটে নেওয়া, সিমেন্টের ব্লকে মাথা ঠুকে দেওয়া, হাতুড়ির আঘাতে মাথা থেঁতলে দেওয়ার মতো নৃশংস দৃশ্য। এছাড়াও ছবিতে নোটবন্দির ভুল তারিখ দেখানো হয়েছিল। তা সংশোধন করা হয়েছে। এক জায়গায় ‘লাহোর’-এর পরিবর্তে ‘দিল্লি’ নাম দেখানো হয়েছে। ছবিটিতে ‘এ’ রেটিং দেওয়া হয়েছে। 


  জানা গিয়েছে, ছবিটির যে ভার্শন বিদেশে দেখানো হচ্ছে তার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৫৫ মিনিট। কিন্তু এদেশে ছবিটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪৯ মিনিট। অর্থাৎ সব মিলিয়ে প্রায় মিনিট ছয়েক বাদ পড়েছে। ধুরন্ধর ২’-তে ‘হামজা’ আরও দানবীয়, আরও ভয়ংকর। পর্দায় মুক্তির পূর্বেই শুরু হয়ে যায় ছবির অগ্রিম টিকিট বুকিং। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরই রণবীর ভক্তরা ঝড়ের গতিতে টিকিট ক্রয় করেছেন এই ছবির। একদিনে এই ছবির টিকিট বিক্রি হয়ে যায় প্রায় ৮৭,৮১০টি। সিনে বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরই প্রতি ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫০০টি। আরও জানা যাচ্ছে যে, বুকিং শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে প্রায় ৪ কোটির ব্যবসা করে ফেলে রণবীরের ‘ধুরন্ধর ২’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.