অমিত শাহর ৩৫ পৃষ্ঠার চার্জ শিটের উত্তরে মমতার ভাষা সন্ত্রাস
যত ভোট আসছে ততোই ভাষা সন্ত্রাস যেন বেড়ে চলেছে। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তৃণমূল 'মোটা ভাই' বলে সম্বোধন করলেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে শনিবার কলকাতায় বসে ৩৫ পাতার চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিটি বিষয় ধরে ধরে ‘মোটা ভাই জবাব চাই’ নামে পালটা চার্জশিট দিয়েছে শাসকদলও। এবার তৃণমূল সুপ্রিমো শাহের নাম না করে ‘দিল্লির জমিদার’ বলে আক্রমণ করলেন। ফেসবুক পোস্টে মমতার সাফ বার্তা – ‘মানুষ জানে ছিনিয়ে নিতে নিজের অধিকার-/ শত বঞ্চনার জবাব দেবে, শোনো দিল্লির জমিদার।’ রীতিমতো চ্যালেঞ্জ করে তৃণমূল সুপ্রিমোর দাবি, ‘কোনও দুর্বৃত্তরা ষড়যন্ত্র-চক্রান্ত করে আমাদের পরাজিত করতে পারবে না। সকল অনিষ্টকারীর গুপ্ত মন্ত্রণা ভেস্তে যাবে বাংলার মানুষের আশীর্বাদ-দোয়ায়। শনিবার একদিকে যখন অমিত শাহ নিউটাউনের অভিজাত হোটেলে বসে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপে বিদ্ধ করছিলেন, সেসময় জেলায় জেলায় ঘুরে ভোটপ্রচার করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
একেকদিনে তাঁর অন্তত তিনটি জনসভা থাকছে। দলীয় প্রার্থীদের হয়েই দলের সুপ্রিমোই দুয়ারে দুয়ারে ভোটের প্রচার করছেন। বুঝিয়ে দিচ্ছেন, তিনি এখনও জননেত্রী।
