অফবিট
সেই গাসের কারণেই স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী সুমন
ঘটনার সূত্রপাত অবশ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আর তার জন্যই সারা বিশ্বের মতো ভারতেও গ্যাসের অভাব। গ্যাস আনতে পারেনি অনিল। কিন্তু রাতে ডিউটি সেরে ফিরে এসে স্ত্রীর কাছে খেতে চান। কিন্তু রান্না তো হয় নি। পালটা উনুন জ্বেলে রান্নার কথা বলায় তেলেবেগুনে রেগে ওঠেন সুমন। তিনি সাফ জানিয়ে দেন, উনুনে রাঁধতে পারবেন না। একমাত্র গ্যাস আনলেই রান্না করবেন। এক সময় অনিল-সুমনের কথা কাটাকাটি চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত রাগের মাথায় পাঁচ মাসের ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান সুমন।
প্রাথমিক ভাবে অনিল ভেবেছিলেন রাগ পড়লেই বাড়ি ফিরবে স্ত্রী। কিন্তু পরদিন সন্ধে গড়ালেও না ফেরায় স্থানীয় থানায় নিখোঁজ ডাইরি করেন যুবক। পাশাপাশি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সুমনকে ঘরে ফিরে আসতে অনুরোধ করেন তিনি। ভিডিওতে অনিল বলেন— “আমার অন্যায় হয়ে গিয়েছে। তুমি বাড়ি ফিরে এসো।” অনিল-সুমনের এই অশান্তির জন্য কার্যত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছেন আত্মীয়-প্রতিবেশীরা।
