Type Here to Get Search Results !

ইজরাইলি হামলায় মারা গেলেন হরমুজ প্রণালীর প্রধান দ্বার রক্ষক

 আন্তর্জাতিক 


ইজরাইলি হামলায় মারা গেলেন হরমুজ প্রণালীর প্রধান দ্বার রক্ষক 



   চলেছে যুদ্ধ। সে ভয়ঙ্কর যুদ্ধ

 সেই যুদ্ধের তাপ এসে পড়েছে ভারত সহ বিশ্বের বহু দেশে। তার প্রধান কারণ হরমুজ প্রণালী। ইজরায়েলের অভিযানে মৃত্যু ‘হরমুজের দ্বাররক্ষী’ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরির। সোমবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করে নিল ইরান। তেহরান জানিয়েছে, গত সপ্তাহে আলিরেজাকে নিশানা করে ভয়ংকর অভিযান চালানো হয়েছিল। যার জেরে গুরুতর আহত হন তিনি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। ইজরায়েলর দাবি ছিল, হরমুজ বন্ধ করার সন্ত্রাসী পরিকল্পনা ছিল এই কমান্ডারেরই মস্তিষ্কপ্রসূত। গত শুক্রবারই আলিরেজার বিরুদ্ধে অভিযানের কথা প্রকাশ্যে এনেছিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টজ। তবে এতদিন সে বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি ইরান। বরং গুপ্ত হামলার পালটা জবাব দিয়ে গিয়েছে তারা। 


  অবশেষে আইআরজিসির তরফে আনুষ্ঠানিকভাবে আলিরেজার মৃত্যুর কথা সামনে আনা হল। জানা যাচ্ছে, ২০১৮ সাল থেকে হরমুজের দায়িত্বে ছিলেন আলিরেজা তাংসিরি। বর্তমান সংঘাত আবহে তিনিই কৌশলে হরমুজ বন্ধ করে গোটা বিশ্বের উপর চাপ বাড়িয়েছিলেন। বলা বাহুল্য, হরমুজ অবরুদ্ধ করা ইরানের বড় চালগুলির মধ্যে অন্যতম। তাংসিরির চালে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার মৃত্যুবাণে বিদ্ধ হলেন ‘দ্বাররক্ষক’। ইতিমধ্যেই ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের ‘ডান হাত’ বলে পরিচিত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানির। শুধু তা-ই নয়, প্রাণ হারিয়েছেন ইরানের গুপ্তচর মন্ত্রী ইসমাইল খাতিব। এছাড়াও ইজরায়েলি ক্ষেপমাস্ত্রে নিহত হয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.