Type Here to Get Search Results !

নতুন চুঁচুড়া' গড়াই দেবাংশুর কাজ - ক্ষুব্ধ প্রাক্তনী অসিত

 'নতুন চুঁচুড়া' গড়াই দেবাংশুর কাজ - ক্ষুব্ধ প্রাক্তনী অসিত 



  চুঁচুড়ায় এবার তৃণমূলের নতুন মুখ, নতুন লড়াই। মমতার প্রিয় পাত্র দেবাংশু এবার তৃণমূলের প্রার্থী। তাহলে প্রাক্তনী অসিত মজুমদার? হ্যাঁ, তিনি ক্ষোভে ফুঁসছেন। লোকসভা নির্বাচনের হারের গ্লানি মুছে এবার বিধানসভার লড়াইয়ে কোমর বেঁধে নামলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে পা রাখেন তিনি। তাঁকে ঘিরে দলীয় কর্মীদের ব্যাপক উচ্ছ্বাসের ছবিও দেখা যায়। সেখানে দাঁড়িয়েই আগামী পাঁচ বছরের রোডম্যাপও ঠিক করে ফেললেন। তাঁর সাফ কথা, “আগামী পাঁচ বছরে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি ‘নতুন চুঁচুড়া’ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।” মঙ্গলবার চুঁচুড়ায় পৌঁছালে দেবাংশুকে বর্ণাঢ্য সংবর্ধনা জানান তৃণমূল কর্মীরা। 


  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন দেবাংশু। তিনি বলেন, “চুঁচুড়ার মানুষ অত্যন্ত সচেতন। তাঁরা যেভাবে চুঁচুড়াকে দেখতে চান, তাঁদের সেই প্রত্যাশা পূরণ করতে আমি দলীয় নেতৃত্ব ও স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব।” আর অসিত মজুমদার? চুঁচুড়ায় গত তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবার টিকিট দেয়নি ঘাসফুল শিবির। টিকিট না পেয়ে অসিতবাবু প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। একরাশ হতাশার সঙ্গে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। সাফ বলেছেন, “রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।” এখন দেখার অসিত মজুমদারকে বোঝানোর জন্য মমতা কবে লোক পাঠান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.