বিনোদন
হ্যাঁ, স্টার জলসায় নতুন রূপে একদম নতুন সিরিয়াল। তীব্র প্রতিযোগিতার মধ্যে সকলে এগিয়ে চলেছে। টিআরপির টানাপোড়েনের মাঝে দর্শকদের মন টানতে নতুন নতুন গল্প নিয়ে আসছেন নির্মাতারা। অনেক সময়ই দেখা যায়, প্রোমোতে একরকম আভাস দেওয়া হয় আর সিরিয়াল (Serial) শুরু হলে দেখা যায় আরেক গল্প। অনেক চরিত্রকে প্রোমোতে দেখা গেলেও সিরিয়ালে দেখা মেলে না। এমনটাই ঘটছে ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে। নতুন কাহিনি নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। দর্শকরা এখন দেখছেন উজান এবং কুইন অর্থাৎ রাহুল এবং শ্বেতাকে। কিছুদিন শুরু হয়েছে নতুন গল্প। টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা করতে না পারলেও দর্শকরা পছন্দ করছেন নতুন গল্প।
কী দেখানো হয়েছিল প্রোমোয়: ভোলেবাবার নতুন কাহিনির প্রোমোতে অবশ্য দেখানো হয়েছিল, অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছে কুইন। কিন্তু কাহিনিতে দেখানো হচ্ছে উজান ওরফে রাহুলকে। তবে তৃতীয় ব্যক্তি কি পা রাখবে এই সিরিয়ালে? উল্লেখ্য, ধারাবাহিকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখা যাওয়ার কথা ছিল সিদ্ধার্থ সেনকে।
কী জানালেন অভিনেতাকে: সিরিয়াল শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেখা যায়নি সিদ্ধার্থকে। তবে কি সিরিয়াল (Serial) থেকে বাদ পড়লেন তিনি? সংবাদ মাধ্যমের কাছে অবশেষে মুখ খোলেন সিদ্ধার্থ। অভিনেতা জানান, গল্প কিছুদিন এগোনোর পরেই তাঁকে দেখা যাবে, এমনটাই কথা হয়েছিল তাঁর নির্মাতাদের সঙ্গে। সিদ্ধার্থ আরও বলেন, ছোটপর্দায় এমন অনেক অদলবদল হয় তা তিনি জানেন। তবে বেশি দেরি নয়, খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সিরিয়ালে। উজান কুইনের মধ্যে সম্পর্কের সমীকরণ ধীরে ধীরে তৈরি হলেও খুব শীঘ্রই তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হবে।