Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া


 


দিন দুই হল শীত সম্পূর্ণ বিদায় নিয়েছে। বেশ মনোরম বাসন্তিক পরিবেশ। তবে বেলা বাড়লে কিন্তু ঘাম ঝরছে। আজ দোলযাত্রা সকলেই আনন্দে রঙের খেলায় মেতে উঠেছে।


  বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের অনেকটা উপরে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। যদিও বেলা বাড়তে তা পরিষ্কার হয়ে যাবে। মার্চের শুরুতেই ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে আরও চড়বে পারদ। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। কোমোরিন এলাকাতে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। ওদিকে উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে ঘূর্ণাবর্ত। মধ্য অসমে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা।আগামীকাল আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই এ রাজ্যে। 


  অন্যদিকে উত্তরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সর্বত্র ভিজবে না। আগামী সাত দিন কিছুটা তাপমাত্রা বাড়বে উত্তরের জেলাগুলিতেও। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। পাশাপাশি এখনও ভোগাবে কুয়াশা। ভোরের দিকে কুয়াশার দাপট অধিক থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.