Type Here to Get Search Results !

এবার এক আজব দাবি করে বসলো ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত

 আন্তর্জাতিক 


এবার এক আজব দাবি করে বসলো ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত



  কোনো কারণ ছাড়ায় তিনি যে সহজেই ভারত বিদ্বেষ তৈরী করতে পারে তা তার কথাতেই বহজাপ যায়। তবে সেক্ষেত্রে ভারত যে হাত গুটিয়ে বসে থাকবে না, তা তার বোঝা উচিত। Pএক পাক সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমেরিকা যদি কোনও দিন পাকিস্তান আক্রমণ করে, তাহলে আমাদেরও এক মুহূর্ত না ভেবে ভারতে হামলা চালাতে হবে। মুম্বই, দিল্লির মতো শহরে আমরা বোমাবর্ষণ করব। আমাদের ছেড়ে কথা বলব না। কী হবে তা পরে দেখা যাবে।” তবে এই পরিস্থিতিকে ‘অসম্ভাব্য’ বলেও বর্ণনা করেছেন আব্দুল। তিনি আরও বলেন, “যদি কেউ আমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, তাহলে ভারত যেখানে খুশি সেখানে আক্রমণ করা ছাড়া পাকিস্তানের আর কোনও উপায় থাকবে না। তবে আমরা চাই না এমনটা হোক, ভারতও চায় না।”


  উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি পাক রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে বহু জটিলতা তৈরি হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের রক্তাক্ষয়ী সংঘাতের মাঝেই এহেন মন্তব্য করলেন আব্দুল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.