Type Here to Get Search Results !

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অষ্টম দিনের রাতে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে - জানলো ট্রাম্প

 মধ্যপ্রাচ্যে যুদ্ধের অষ্টম দিনের রাতে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে - জানলো ট্রাম্প 



  এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি বিশ্বের মানুষ। যুদ্ধ কেউ চায় না, কিন্তু ট্রাম্পের মতো যুদ্ধবাজ মানুষ বিশ্বে যুদ্ধের দামামা বাজিয়ে রাখে সব সময়। আজ শনিবার রাতে ইরানের উপর ভয়ানক আক্রমন  হতে চলেছে - এমন ইঙ্গিত দিলো ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া একটি স্বাক্ষাৎকারে বেসেন্ট জানান, "আজ রাতে হবে আমাদের সর্বকালের সবচেয়ে বড় বোমা হামলা অভিযান। মার্কিন এই হামলায় ইরানের মিসাইল লঞ্চিং প্যাডগুলি ও মিসাইল তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি করা হবে।" বেসেন্টের দাবি, মার্কিন সামরিক বাহিনী ইরানের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। ইরান দুটি ফ্রন্টে যুদ্ধ করছে। আমেরিকান সেনার অভিযান অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ইরান সম্পর্কে বেসান্টের দাবি, "আমরা ওদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিচ্ছি, ইরানে সেনারা দারুন সাফল্য পেয়েছে।"


তিনি দাবি করেন, "আমেরিকার শক্তিশালী হামলার মুখে সামরিক ক্ষেত্রে সফল হতে না পেরে ইরান এখন অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে আমি মনে করি না তারা এতে সফল হবে।"অন্যদিকে, হরমুজ প্রণালী নিয়ে শঙ্কা বজায় রয়েছে। ভারত জ্বালানির বিষয়ে পুরোপুরি আমদানি নির্ভর। ইরান যুদ্ধ শুরু করার কয়েক দিন পরেই হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এর ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে। কারণ, উপসাগরীয় এলাকায় এই সরু প্রণালী দিয়েই বিশ্বের মোট অশোধিত তেলের ২০ শতাংশ নিয়ে যাওয়া হয়। বিশ্ব বাজারে জ্বালানির এমন টালমাটাল পরিস্থিতিতে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার 'অনুমতি' দিয়েছে আমেরিকা। যা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। আমেরিকা কীভাবে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে অনুমতি দিতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.