Type Here to Get Search Results !

১ লক্ষ ভোট টেনে আনাই টার্গেট - জানালেন দিলীপ ঘোষ

 ১ লক্ষ ভোট টেনে আনাই টার্গেট - জানালেন দিলীপ ঘোষ 



  বেশ আনন্দে আছেন দিলীপ ঘোষ। গোষ্ঠী কোন্দলের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল খড়গপুর থেকে। এবার আবার ফিরিয়ে দেওয়া হয়েছে সেই খড়গপুর - যে কেন্দ্রেরকে তিনি নিজের হাতের তালুর মতো চেনে। নাম ঘোষণা হতেই চেনা মুডে দিলীপ। প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ১ লক্ষ ভোট টার্গেট। পাশাপাশি নিশানা করলেন তৃণমূলকেও। বাংলায় বিজেপির যেটুকু উত্থান হয়েছে তার নেপথ্যে যে দিলীপ ঘোষ, তা বলাই বাহুল্য। আদি-নব্য দ্বন্দ্বে গত কয়েকবছরে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। ২০২১ সালের বিধানসভা ভোটে পছন্দের আসন দেওয়া হয়নি তাঁকে। পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে আরও। একাধিকবার মোদি-শাহ শহরে এসেছেন, সভা করেছেন, কিন্তু তাতে ডাক পাননি তিনি। প্রকাশ্যে তা নিয়ে অভিমানও প্রকাশ করেছেন। 


  দিলীপকে কোণঠাসা করে দলের যে লাভ হয়েছে, তা একেবারেই নয়। তাই ছাব্বিশের নির্বাচনের আগে খোদ শাহ মান ভাঙিয়েছে দিলীপের। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হতে দেখা গেল ফের পছন্দের আসন খড়গপুরেই তাঁকে প্রার্থী করেছে পদ্মশিবির। বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ জানালেন, আজ থেকেই মাঠে নামবেন তিনি। দিলীপ নিশ্চিত, খড়গপুরের মানুষ তাঁকেই চায়। তাই প্রতিপ্রক্ষকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, “আমি ২ বার লড়ে দু’বার জিতেছি। বিজেপি ওখানে জেতে। আমাদের কোনও প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা নয়। আমাদের লড়াই দলের সঙ্গে। খড়গপুরে এমনিতে ভোট কম পড়ে, এবার ১ লক্ষ ভোট আনা টার্গেট।” প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলকেও নিশানা করলেন তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। নাহলে ৭৪ জন বিদায়ী বিধায়ককে তালিকা থেকে বাদ দিলেন কেন? আগে যাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন আমিই ২৯৪ টা আসনে প্রার্থী। সেই দিন চলে গিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.