Type Here to Get Search Results !

এই মুহূর্তে ইরান আত্মসমর্পন করলে ইরানকে সব দিক থেকে সাহায্য করা হবে - ট্রাম্প

 এই মুহূর্তে ইরান আত্মসমর্পন করলে ইরানকে সব দিক থেকে সাহায্য করা হবে - ট্রাম্প 



  ট্রাম্পের গলায় সেই দাদাগিরির সুর। ও চাইছে ইরান আত্ম সমর্পন করুক। পরে ইরানের ভবিষ্যৎ নিয়ে তারা ভাববে। বৃহস্পতিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘কোনও কূটনৈতিক পথ বের হওয়ার আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদি ইরানে একজন ভালো এবং গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হন, তাহলে আমেরিকা এবং অন্যান্য মিত্র দেশগুলি একসঙ্গে কাজ করে দেশটিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’ ট্রাম্প বলেন, “নতুন নেতৃত্ব আসার পর ইরানের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং দেশটিকে আবার শক্তিশালী করতে কাজ করা হবে।” 


  মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তিনি অগ্রজ ভূমিকা পালন করতে চান। ব্যক্তিগতভাবে যেভাবে তিনি ভেনেজুয়েলার নেতা নির্বাচন করেছেন, ঠিক সেই ভাবেই তিনি ইরানের নতুন নেতা খুঁজতে চান বলেও জানিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, সপ্তম দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরান যে এতো সহজে মাথা নোয়াবে না তা সহজেই বোঝা যাচ্ছে। তাই যুদ্ধ চলবে বলেই মনে করছেন নাগরিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.