Type Here to Get Search Results !

আজ প্রকাশ পাওয়ার সম্ভাবনা অতিরিক্ত ভোটার লিস্ট

 আজ প্রকাশ পাওয়ার সম্ভাবনা অতিরিক্ত ভোটার লিস্ট 



  বাস্তবিক ৬০ লক্ষের বেশি ভোটারের নাম নিয়ে সংসয়। তারা কি ভোটাধিকার পাবে? প্রশ্ন এটাই। এই নিয়েই দীর্ঘ লড়াই কমিশন বনাম মমতার। সেই সাপ্লিমেন্টারী ভোটার লিস্ট হয়তো আজ বের হতে চলেছে। প্রসঙ্গত, রাজ্যে SIR প্রক্রিয়া শেষের পর ২৮ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ পায়। কিন্তু সেই লিস্টে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় ছিল। এই সব ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। সেই সব মামলার নিষ্পত্তির পর সাপ্লিমেন্টরি ভোটার লিস্টে বেরবে বলে জানান হয়। আশা করা হচ্ছিল, বৃহস্পতিবারই প্রকাশ পাবে সাপ্লিমেন্টরি ভোটার লিস্ট। যদিও তেমনটা ঘটেনি। তার বদলে শুক্রবার লিস্ট বেরবে বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার বিচারাধীন ভোটারের নথি যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। কমিশনের কাছে পৌঁছে গিয়েছে ৭ হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা। 


  অবশিষ্ট বুথ থেকে তালিকা পেলেই সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ পাবে। আর আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই এই তালিকা হাতে চলে আসবে কমিশনের কাছে। তারপরই প্রকাশ করা হবে প্রথম সাপ্লিমেন্টরি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পশ্চিমবঙ্গের SIR-এর কাজে যুক্ত হয়েছেন বিচারকরা। আর তাঁদের নিরপত্তা নিয়েই চিন্তা বাড়ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ডিএসপিকে বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই মতো যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়ার দেওয়া হয়েছে নির্দেশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.