Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



আবহাওয়ার অবস্থা বেশ পরিবর্তনশীল। হঠাৎ উত্তরবঙ্গতে সকাল থেকে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


  আজ শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই আবহাওয়া মোটামুটি শুকনো থাকতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্য জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। ১৫ ও ১৬ মার্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। আজ শনিবার কলকাতায় (Kolkata Weather Update) বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে রবিবার থেকে শহরের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, তখন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।


 অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) ইতিমধ্যেই বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। বুধবার থেকেই শিলিগুড়ি সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে এবং কিছু এলাকায় জলও জমেছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে এক-দুটি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.