Type Here to Get Search Results !

ভারতের সামনেই আমেরিকা ডোবালো ইরানের যুদ্ধ জাহাজ

 আন্তর্জাতিক 




  মধ্যপ্রাচ্যের যুদ্ধ ৫ দিনে পড়লো। আর এর মধ্যে রনংদেহী রুপ খুলে গেছে ট্রাম্পের। ভারত থেকে ইরানে ফিরে যাওয়ার পথে শ্রীলঙ্কার গল উপকূলে ডুবে গেল ইরানের একটি যুদ্ধজাহাজ। একশো জনের বেশি নাবিক নিখোঁজ। অনেকে আহত হয়েছেন। সাবমেরিন হামলায় ইরানের যুদ্ধজাহাজটি ডুবে গেল কি না, সেই প্রশ্ন উঠছে। যুদ্ধজাহাজ থেকে ৩০ ইরানিকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌসেনা। আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে যোগ দিতে ফেব্রুয়ারিতে ভারতের বন্দর শহর বিশাখাপটনমে এসেছিল ইরানের এই যুদ্ধজাহাজ ‘ডেনা’। একাধিক দেশের যুদ্ধজাহাজ এতে অংশ নিয়েছিল। আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের পর ইরানে ফিরে যাচ্ছিল যুদ্ধজাহাজটি। এদিন শ্রীলঙ্কার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার সময় যুদ্ধজাহাজটি গল উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল।


  তখনই শ্রীলঙ্কার নৌসেনা ইরানের যুদ্ধজাহাজ থেকে একটা বার্তা পায়। তৎক্ষণাৎ উদ্ধারকাজে নামে শ্রীলঙ্কার নৌসেনা ও বায়ুসেনা। শ্রীলঙ্কার এক পদস্থ আধিকারিক বলেন, “আমাদের ধারণা ওই যুদ্ধজাহাজটিতে ১৮০ জনের মতো ছিলেন।” এখনও পর্যন্ত ওই যুদ্ধজাহাজ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের গলের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের আঘাত দেখে উদ্ধারকারীদের ধারণা, কোনও হামলার জেরে এই আঘাত পেয়েছেন নাবিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.