শনিবার গিরিশপার্ক কাণ্ডে রাতেই পুলিশ ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল
সজল ঘোষের নেতৃত্বে রাতেই বিপুল বিক্ষোভ দেখানো হয় বরানগর থানায়। সজল ঘোষ বলেন, ওই তিন দলীয় কর্মীর সঙ্গে ওই ঘটনার কোনো যোগ নেই। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। পুলিশ জানিয়েছে, অশান্তির ঘটনায় আট পুলিশকর্মী জখম হয়েছেন। তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের না হওয়া নিয়ে শশী পাঁজা বলেন, “পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে। আমাদের তরফ থেকেও অভিযোগ করা হবে। সেই প্রক্রিয়া চলছে। যারা আহত হয়েছে, তাদের তরফেও অভিযোগ হবে। আমার দলীয় কর্মীরা আহত হয়েছে। মহিলা পুলিশ আহত হয়েছেন। আমি নিজে আহত হয়েছি।”
পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছে, তার মধ্যে তিনজন বরাহনগরের বিজেপি কর্মী। ধৃতদের নাম চরঞ্জিত সিং, সানি দে ও কৃষাণু বোস। প্রশ্ন উঠেছে ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে দুপক্ষ দুপক্ষকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ছে, ফ্লেক্স ছিঁড়ছে। তাহলে কেন শুধু বিজেপি কর্মীকে গ্রেফতার। দেখার আজ পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে।
