Type Here to Get Search Results !

মধ্যপ্রাচ্যে যুদ্ধে - বারাসাতের সুলেখা দাস আটকে গেছেন বাহারিনে

 মধ্যপ্রাচ্যে যুদ্ধে - বারাসাতের সুলেখা দাস আটকে গেছেন বাহারিনে 



  মেয়ে বাহারিনে আটকে যাওয়ায় গভীর উদ্বেগের আছে সুলেখা দাসের পরিবার। মধ্যপ্রাচ্যে মহারণ। আমেরিকা এবং ইজরায়েলের হামলায় তছনছ ইরান। লাগাতার হামলা-পালটা হামলার খবর প্রতিদিনই প্রকাশ্যে আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। যুদ্ধ পরিস্থিতির এই অস্থিরতার ছায়া এসে পড়েছে উত্তর ২৪ পরগনার বারাসতের এক সাধারণ পরিবারের জীবনে। বারাসাতের ন’পাড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা শঙ্কর দাসের কন্যা সুলেখা দাস বর্তমানে কর্মসূত্রে রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ বাহরিনে। হোটেল মধ্যপ্রাচ্যের দেশ বাহরিনে। হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা শেষ করে গত তিন বছর ধরে সেখানেই একটি হোটেলে কর্মরত তিনি। দেড় বছর আগে এক মাসের জন্য ছুটিতে বাড়ি এলেও তার পর থেকে আর দেশে ফেরা হয়নি।


  হামলার পর থেকে সুলেখার সঙ্গে ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ থাকলেও উৎকণ্ঠায় দিন কাটছে দাস পরিবারের। বাবা শঙ্কর দাস জানান, মেয়ের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে ঠিকই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভীষণ দুশ্চিন্তায় গোটা পরিবার। কবে বাড়ির মেয়ে নিরাপদে দেশে ফিরবে, সেটাই এখন একমাত্র চিন্তা। পরিবারের দাবি, সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে। শুধু তাঁদের মেয়ে নয়, ওই জায়গায় কর্মরত অন্যান্য ভারতীয়দেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক। শঙ্কর দাস বলেন, ভারত সরকার যেন দ্রুত পদক্ষেপ করে তার মেয়ে- সহ সমস্ত ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনে। প্রত্যেক পরিবারেরই একই অবস্থা, সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে। সুলেখাও মানসিকভাবে চাপে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর বাবা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.