Type Here to Get Search Results !

দোলউৎসব উপলক্ষে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

 দোলউৎসব উপলক্ষে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী 



  বাংলার যেকোনো ধৰ্মীয় বা সামাজিক উৎসবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই সকলের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন। এবারও দোল উপলক্ষে মুখ্যমন্ত্রী তাই করেছেন। একদিকে বাংলা-বিদ্বেষ, অপরদিকে ধর্ম-বিদ্বেষ, এই দুইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্ম, সব জাতি, সব শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়ে চলাটাই যে বাংলার ঐতিহ্য, সে কথাই মনে করিয়ে দিয়েছেন বারবার। শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস ও গৌর পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে সেই একই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে তিনি লিখছেন, ‘আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।’


  সামনে নির্বাচন। চারিদিকে উত্তপ্ত পরিবেশ। ধর্মের নামে উত্তেজনা। সেই পরিবেশে মুখ্যমন্ত্রীর এই পোষ্ট বেশ তাৎপর্যপূর্ণ। আজ দোল পূর্ণিমা। একইসঙ্গে শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবসও। রঙের উৎসবে মাতোয়ারা বাংলা। পূণ্যতিথিতে মুখ্যমন্ত্রী আরও লিখছেন, ‘শ্রীচৈতন্যদেবের জীবন ও তাঁর মানবতার আদর্শ বিগত ৫০০ বছর ধরে আমাদের পথ দেখাচ্ছে, উদ্বুদ্ধ করে চলেছে। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ধনী-দরিদ্র, বিদ্বান-মূর্খ, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণকে একত্র করেছিল। তাদের প্রেমের শৃঙ্খলে বেঁধে, এক সাম্য ও ঐক্যের পথ দেখিয়েছিল যার পরিণতি বাংলার নবজাগরণ।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.