মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণেই এবার শক্তি হারাচ্ছে ট্রাম্প - জেগে উঠছে ভারত
কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে গত ১৯ দিন ধরে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলির আস্থা কমেছে আমেরিকার প্রতি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রকের এক অনুষ্ঠানে আশ্বাস দিয়েছেন, ভারত আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় ড্রোন উৎপাদনের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। আর সেজন্য নয়াদিল্লি অবশ্যই ‘মিশন মোডে’ কাজ করতে মরিয়া। এখানে বলে রাখা ভালো ‘আত্মনির্ভর’ ভারত ২০১৪-১৫ সালে ৪৬ হাজার ৪২৯ কোটির দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ করেছিল। যা ২০২৩-২৪ সালে বেড়ে হয় ১ লক্ষ ২৭ হাজার ৪৩৪ কোটি টাকা! ২০২৪-২৫ অর্থবর্ষে তা পৌঁছে গিয়েছে ১.৫৪ লক্ষ কোটিতে। এবং ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের রপ্তানিকৃত প্রতিরক্ষা সরঞ্জামের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৬২২ কোটি টাকায়।