Type Here to Get Search Results !

বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনে কি যৌথ হামলায় আহত হয়েছে?

 আন্তর্জাতিক 


বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনে কি যৌথ হামলায় আহত হয়েছে?


  আমেরিকা অবশ্য এমন দাবি করছে। ইজরাইলও সেই দাবীকে সমর্থন করেছে। কিন্তু প্রকৃত সত্য কি? তা নিয়ে চলছে গবেষণা। সামরিক সংঘাতের মধ্যেই ইজ়রায়েল হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা যাঁকেই নির্বাচিত করা হোক না কেন, তাঁদের রেয়াত করা হবে না। তেহরানে জোরালো হামলা শুরু হতেই তাই খবর ছড়াতে শুরু করেছে, মোজ়তবা খামেনেই ইজ়রায়েল-আমেরিকার হামলায় আহত হয়েছেন। তবে বুধবার সেই সব দাবিকে খণ্ডন করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়কশিয়ানের পুত্র ইউসুফ পেজ়েকশিয়ান জানিয়েছেন, দেশের নতুন সর্বোচ্চ নেতা নিরাপদে আছে এবং সুস্থ আছেন। প্রসঙ্গত, ইরান প্রশাসনের উপদেষ্টা ইউসুফ। মোজ়তবাকে নিয়ে যখন চার দিকে নানা খবর ঘুরে বেড়াচ্ছে, সেই সময় টেলিগ্রামে ইরানের প্রেসিডেন্ট-পুত্র দাবি করেন, ‘‘মোজ়তবা খামেনেই আহত হয়েছেন, এই খবরটা আমার কানে আসায় তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের কাছে খবর নিই। তাঁরা আমাকে জানিয়েছেন, মোজ়তবা সুস্থ এবং সুরক্ষিতই আছেন।’’


  তবে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়োতোল্লা আলি খামেনেইয়ের দফতরে যখন একের পর এক হামলা চালিয়েছিল ইজ়রায়েল এবং আমেরিকা, তখনও ইরান বার বার দাবি করেছে খামেনেই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। যদিও ২৮ ফেব্রুয়ারির সকালে ইরানে হামলার পর পরই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় দাবি করেন খামেনেইয়ের মৃত্যু হয়েছে। কিন্তু তার পরেও ইরান একই দাবি করে গিয়েছে। প্রায় ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পর সরকারি ভাবে ঘোষণা করা হয় খামেনেইয়ের মৃত্যু হয়েছে হামলায়। খামেনেইয়ের মৃত্যুর পরই তাঁর উত্তরসূরি হিসাবে নাম উঠে আসে খামেনেই পুত্র মোজ়তবার। ইরানের রেভোলিউশনারি গার্ড কোর মোজ়তবাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেওয়ার জন্য প্রস্তাব দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.