Type Here to Get Search Results !

পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না...' - ময়নাগুড়িতে মমতার এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে সুকান্ত

 'পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না...' - ময়নাগুড়িতে মমতার এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে সুকান্ত 


  প্রসঙ্গত স্মরণে রাখতে হবে, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে বামপন্থী নেতা কর্মীদের উপর যখন ব্যাপক অত্যাচার শুরু হয়, তখন দেখা গোয়েছিল সিপিএমের বেশ কিছু নেতা কর্মী বুকে পোস্টার লগেতে বাধ্য হয়েছিল - 'আমি সিপিএম করিনা।' মমতার কথায় সেই ছবি আবার সামনে চলে আসলো। ঘটনার সূত্রপাত উত্তরবঙ্গের ময়নাগুড়িতে তৃণমূল নেত্রীর এক নির্বাচনী সভা থেকে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না...'। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। তাঁদের দাবি, এই ধরনের বক্তব্য সরাসরি রাজনৈতিক হিংসার ইঙ্গিত বহন করে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে বিজেপির একটি প্রতিনিধি দল। সেই দলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, পীযূষ গোয়েল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং তা কমিশনের নজরে আনা হয়েছে।


  সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সুকান্তর দাবি, ভোটের ফলাফল নিয়ে আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী এখন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। তাঁর কথায়, ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং তা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। ময়নাগুড়ির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ধরনের মন্তব্য উস্কানিমূলক এবং হিংসার পরিবেশ তৈরি করতে পারে। বিজেপির আশঙ্কা, তৃণমূল জয়ী হলে বিরোধী কর্মী-সমর্থকদের উপর আক্রমণের পথ সুগম করার ইঙ্গিত রয়েছে এই কথায়। এখানেই থেমে থাকেননি সুকান্ত। তাঁর অভিযোগ, ''আসন্ন ভোটে হারার ভয় পেয়ে এখন বেপরোয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদেরই ভয় দেখাচ্ছেন তিনি।'' বিজেপি নেতার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য একেবার উস্কানিমূলক এবং হিংসাত্মক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.