Type Here to Get Search Results !

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

 মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর 



  রবিবার প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে এক আশ্চর্য পরিস্থিতি তৈরী হয়েছে আমাদের দেশ সহ বহু দেশে। এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ। রবিবার ১৩২ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। কোভিড পরিস্থিতির কথাও মনে করে দিয়েছেন। তবে, কঠিন পরিস্থিতিতে আবারও একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের পড়শি দেশে একমাস ধরে যুদ্ধ চলছে। কঠিন একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমি আজ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সকল দেশবাসীর কাছে অনুরোধ করব, একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেকে রাজনীতি করছেন। কিন্তু, কঠিন পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়। আতঙ্ক ছড়িয়ে অনেকে দেশের ক্ষতি করছেন।”এই মুহূর্তে দেশে গ্যাস ও জ্বালানি তেলের সমস্যা আছে। তবে সেই সমস্যা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভারত - বলেও জানান প্রধানমন্ত্রী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.