Type Here to Get Search Results !

এমন প্রেম কিন্তু বেশ ব্যতিক্রম


এমন প্রেম কিন্তু বেশ ব্যতিক্রম 



   অনেকটা 'সোলে' সিনেমার ধর্মেন্দ্রর ঢংয়ে প্রেমিক উঠে গেলো ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে। দাবি প্রেমিকার সঙ্গে তাকে দেখা করতে দিতে হবে। ঘটনাটি ঘটেছে মুজফঃরপুর স্টেশন সংলগ্ন একটি মোবাইল টাওয়ারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, টাওয়ারে চড়ে বসা যুবকের নাম আনিশ কুমার। মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর রাতভর তাঁর খোঁজ মেলেনি। বুধবার সকাল হতে আচমকাই দেখা যায়, মোবাইল টাওয়ারে উঠে বসে রয়েছেন আনিশ। কেবল তাই নয়, বেলা ১১টা নাগাদ আনিশ নিজেই ফোন করেন পুলিশকে। এমার্জেন্সি হেল্পলাইন ১১২ নম্বরে ফোন করে জানান, তিনি মোবাইল টাওয়ারে উঠেছেন। তাঁর একটাই দাবি, প্রেমিকাকে এনে দিতে হবে। ওই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


   প্রেমিকার জন্য কেন এমন পাগলামি করলেন আনিশ? আসলে বেশ কিছুদিন ধরে উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা এক যুবতীর সঙ্গে তাঁর প্রেম ছিল। সম্ভবত সেই সম্পর্ক মানেনি আনিশের পরিবার। বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে পুণেতে থাকেন আনিশ। সেখানে একটি দোকানে কাজ করেন। মাসখানেক আগে তিনি বিহারে ফিরেছিলেন। তারও আগে থেকে তিনি পরিবারকে ফোন করে প্রেমিকার কথা জানিয়েছিলেন। চেয়েছিলেন, পরিবারের উদ্যোগে একবার প্রেমিকার সঙ্গে দেখা হোক। কিন্তু তেমনটা হয়নি। তাই মঙ্গলবার পুণেতে ফিরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরন আনিশ। তারপরেই চড়ে বসেন মোবাইল টাওয়ারে। প্রেমিকাকে সামনে এনে না দিলে নামবেন না, এই প্রতিজ্ঞায় টাওয়ারের উপর কাটিয়ে দেন ঘণ্টার পর ঘণ্টা। শেষ পর্যন্ত তাকে অনেক বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করে পুলিশ। পরিবারের সদস্যরাও বোঝাতে থাকেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.