Type Here to Get Search Results !

নির্বাচনের আগেই শ্রীজাতকে গ্রেফতারের নির্দেশ

 নির্বাচনের আগেই শ্রীজাতকে গ্রেফতারের নির্দেশ 



  আবার নতুন করে বিতর্ক উস্কে দিলেন আদালত। স্পষ্ট নির্দেশ দিলেন কবি শ্রীজাতকে এই মুহূর্তে গ্রেফতার করতে হবে। কমিশনের নির্দেশে শ্রীজাতকে ইতিমধ্যেই গ্রেফতারের নির্দেশ৷ কবির বিরুদ্ধে ওয়ারেন্ট৷ ২০২৬ বিধানসভা ভোটের আগে নজিরবিহীন কড়াকড়ি নির্বাচন কমিশনের৷ পুরনো মামলায় কবির গ্রেফতারির নির্দেশ৷ কবিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন এবং আদালতের নির্দেশ কাজ করতে পুলিশকে তৎপরতার নির্দেশ৷ তাঁর থেকে প্ররোচনা পেয়ে উত্তেজনা ছড়াতে পারে ভোটের সময় তাই এই সতর্কতা৷ তৃণমূলের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন বাংলায় কৃষ্টি সংস্কৃতির ওপর আঘাত হানতে চায় বিজেপি৷ আর বিজেপির প্ররোচনায় পা দিয়েই নাকি কমিশন গ্রেফতারি পরোয়ানা জারি করছে শ্রীজাতকে৷


  এদিকে বিজেপি-র পক্ষ থেকে দেবজিৎ সরকার জানিয়েছন যে এই গ্রেফতারি নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের আদালত৷ তাহলে কীভাবে ভোটের আগে এই কাজ বিজেপি করছে বলে মানুষকে বুল পথে চালনা করতে পারে তৃণমূল৷ তৃণমূলের নৈতিক হারের মুখে দাঁড়িয়ে এইসব ভুল কথা বলছে বলে দাবি বিজেপির৷ এদিকে সাহিত্যিক মহলেও এই ঘটনা নিয়ে তীব্র নিন্দা৷ শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বিনোদ ঘোষালের মতো সাহিত্যিকরা প্রশ্ন তুলেছেন কীভাবে কবি সাহিত্যিকদের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে অর্থাৎ কৃষ্টি সংস্কৃতির স্বাধীনতা প্রশ্নের মুখে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.