Type Here to Get Search Results !

প্রচুর ঋণের বোঝা সায়ন্তিকার মাথায়

 প্রচুর ঋণের বোঝা সায়ন্তিকার মাথায় 



  সায়ন্তিকা ব্যানার্জী সিনেমা জগৎ থেকে রাজনীতিতে এসেছেন। এই মুহূর্তে তিনি বরানগরে তৃণমূলের প্রার্থী। স্বাভাবিক কারণেই মনে হতে পারে তার আয় বেশ ভালো। কিন্তু বাস্তবে সায়ন্তিকার 'ভাড়ে মা ভাবনী' বললেই চলে। একটি অ্যাকাউন্টে ৯ লক্ষ ১৫ হাজার টাকা রয়েছে সায়ন্তিকার। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৩৫ হাজার টাকা, অপর একটি অ্যাকাউন্টে ১০ হাজার, একটি অ্যাকাউন্টে ১ হাজার এবং অপর দুটি অ্যাকাউন্টে ব্যালেন্স পুরোপুরি শূন্য। হলফনামা অনুযায়ী, সায়ন্তিকার সোনার গয়না রয়েছে মাত্র ৩.৫২ গ্রামের যার দাম আনুমানিক ৪৮ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে একটি ৩১ লক্ষ ৪৭ হাজার টাকা দামের মার্সিডিজ বেঞ্জ গাড়ি। 


   সায়ন্তিকার সর্বমোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ ৮৭ হাজার টাকা। হলফনামায় সায়ন্তিকা (Sayantika Banerjee) উল্লেখ করেছেন, নিজের নামে কোনও বাড়ি, জমি বা পৈতৃক সম্পত্তি নেই। কোনও বিনিয়োগও নেই তাঁর। যদিও হলফনামা অনুযায়ী, বিপুল ঋণ রয়েছে সায়ন্তিকার ঘাড়ে। গাড়ির লোন রয়েছে ২৬ লক্ষ ৬৮ হাজার টাকা। এছাড়াও ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণও রয়েছে তাঁর। অভিনেত্রী এবং বিধায়ক হিসেবেই আয় হয় বলে জানিয়েছেন সায়ন্তিকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.