Type Here to Get Search Results !

ইরান যুদ্ধবিরতি না মানলে ভয়ঙ্কর হামলা চালাতে পারে আমেরিকা

 ইরান যুদ্ধবিরতি না মানলে ভয়ঙ্কর হামলা চালাতে পারে আমেরিকা 



  দুপক্ষ যুদ্ধ বিরতি মেনে নিয়েছিল কিন্তু মাঝে চলে আসলো লেবানান। লেবাননকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার দুই সপ্তাহের সংঘর্ষবিরতি কার্যত শিকেয় উঠেছে। লেবাননের শান্তি নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন আমেরিকার সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশেই অবস্থান করবে। শুধু তাই নয়, ইরান যদি সংঘর্ষবিরতি চুক্তি না মানে সেক্ষেত্রে তবে ভয়ংকর হামলা চালানো হবে ইরানে। বুধবার সোশাল মিডিয়ায় এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমেরিকার সব যুদ্ধবিমান, জাহাজ, সেনা, গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ইরানের ভিতরে ও ধারেকাছে অবস্থান করবে। 


  একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘যদি কোনও কারণে তা না হয় (চুক্তি মানা না হয়), তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে গোলাবর্ষণ শুরু হবে। আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে তা হবে, যা আগে কেউ কখনো দেখেনি।’এদিকে ইরান ও ইজরায়েলের মধ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতি কার্যকর হলেও লেবাননকে কেন্দ্র করে তা ভাঙার মুখে। বুধবার লেবাননে ভয়ংকর হামলা চালিয়েছে ইজরায়েল। যে হামলায় মৃত্যু হয়েছে ২৫৪ জনের। আহত হাজারেরও বেশি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, এই সংঘর্ষবিরতি চুক্তিতে লেবাননের কোনও উল্লেখ নেই। ভান্সের কথায়, “লেবাননে হামলা করব না এমন কোনও প্রতিশ্রুতি আমরা দেইনি।” এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “সিদ্ধান্ত আমেরিকাকে নিতে হবে। তারা সংঘর্ষবিরতির পথে হাঁটবে, নাকি ইজরায়েলের কথা শুনে যুদ্ধ জারি রাখবে? কারণ দুটো একসঙ্গে চলতে পারে না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.