জঙ্গলমহলে রবিতে ৪ সভা প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বাংলা চষে বেড়াচ্ছেন আগে কখনো কোনো প্রধানমন্ত্রী এটা করেন নি। কারণ এবার বাংলা দখল করবেই - এমনই দৃঢ় প্রতিজ্ঞ। বিজেপি সূত্র জানা যাচ্ছে, আজ রাতে অন্ডাল বিমনবন্দরে নামবেন মোদী। এবার জঙ্গলমহলে। টার্গেট আদিবাসী ভোট। আগামিকাল রবিবার মূলত রাঢ়বঙ্গ জুড়ে প্রচার করবেন মোদি। বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। বাংলায় একই দিনে মোদির চারটি সভা খুব কম করেছেন। এবার সেই ছক ভাঙছেন মোদি। জানা গিয়েছে, শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। রাতে দুর্গাপুরেই থাকবেন তিনি। রবিবার সকালে উড়ে যাবেন বাঁকুড়া। প্রথম জনসভা করবেন বড়জোড়ায়। সকাল ১১টা থেকে সভা করার কথা তাঁর।
সেই সভা করে তাঁর যাওয়ার কথা পুরুলিয়ায়। বলরামপুর বিধানসভায় সভা করবেন তিনি। সেখানে ১২টা ৪৫ মিনিট থেকে সভা শুরু করার কথা। দিনের তৃতীয় সভা করবেন ঝাড়গ্রামে। ২টো ৪৫ মিনিট থেকে সেখানে সভা করবেন তিনি। ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকায় সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী চতুর্থ তথা দিনের শেষ সভা করবেন মেদিনীপুরে। এছাড়াও, ২৩ এপ্রিল হাওড়া বেলুড়মঠে যাওয়ার কথা তাঁর। সেখান থেকে শালকিয়া পর্যন্ত রোড শো করার কথা মোদির। সেই দিন নদিয়ার কৃষ্ণনগরেও সভা করার কথা নরেন্দ্র মোদির।
