Type Here to Get Search Results !

চলন্ত ট্রেনের সামনে তাকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা হয়েছিল

 অফবিট 


চলন্ত ট্রেনের সামনে তাকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা হয়েছিল 



   ট্রেনলাইনে পড়ে মরতে বসেছিলেন পিটার মাইকেল ওয়ালব্রুন নামের এক ব্যক্তি। ট্রেন ধরবেন বলে আমেরিকার সিয়াটলের নর্থগেট স্টেশনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ঘুণাক্ষরেও টের পাননি পিছনেই লুকিয়ে রয়েছে নিঃশব্দ ঘাতক! নির্দিষ্ট প্লাটফর্মে ট্রেন ঢুকতেই তাঁকে পিছন থেকে ধাক্কা দেয় ওই যুবক। হাড়হিম করা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। নর্থগেট স্টেশনের ওই ঘটনার ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সিয়াটল’ নামের একটি রেডিট অ্যাকাউন্ট থেকে। একই ভিডিও এক্স হ্যান্ডেলেও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৯ মার্চ।


  ভিডিওতে দেখা গিয়েছে, প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করা পিটার মাইকেল ওয়ালব্রুনকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে ২৬ বছর বয়সি এলিসিয়ো মেলেনডেজ। কোনও রকমে টাল সামলে নেন পিটার। ফলে ট্রেনে চাপা পড়ার হাত থেকে রক্ষা পান। এর পর পিটার এবং মেলেনডেজের মধ্যে হাতাহাতি হয়। এক সময় পালিয়ে যান অভিযুক্ত যুবক। বড় ফাঁড়া কাটে পিটারের। পাঁচ দিন পর ২৪ মার্চ এলিসিয়োকে স্টেশনের কাছেই একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে, ২০২১ সালে এলিসিয়োর বিরুদ্ধে তাঁর বোনকে ছুরি মারার অভিযোগ আনা হয়েছিল। তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ায় মামলা খারিজ করে আদালত। পাশাপাশি তাঁকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে থেকেই নতুন কাণ্ড ঘটালেন যুবক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.