Type Here to Get Search Results !

ইউরেনিয়ম কি হস্তান্তর করবে ইরান? - এমন দাবি ট্রাম্প করলেও সংসয় যাচ্ছে না

 ইউরেনিয়ম কি হস্তান্তর করবে ইরান? - এমন দাবি ট্রাম্প করলেও সংসয় যাচ্ছে না 



  ইরানের উপর মার্কিন হামলার প্রধান কারণ ইরানকে কিছুতেই পরমাণু সমৃদ্ধ দেশ হতে দেওয়া যাবে না। তাই ইরান ইতিমধ্যে ইরান যা ইউরেনিয়ম সংগ্রহ করেছে তা আমেরিকার হাতে হস্তান্তর করতে হবে। কিন্তু তাতে কি রাজী হবে তেহেরণ? মজুত থাকা ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হয়েছে ইরান। যুদ্ধ আবহে এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উভয় পক্ষই এমন একটি চুক্তিতে পৌঁছতে পারে, যা ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতে ইতি টানতে পারে। সেই চুক্তি সম্পন্ন হতে যে খুব বেশি দেরি নেই, সেই দাবিও করেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত নিয়ে যে আলোচনা চলছে, তার মাঝে এই চুক্তির কথা একটা বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ইউরেনিয়ামকে এদিন ‘পারমাণবিক ধূলিকণা’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ইরানের কাছে কেজি কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যেতে পারে বলে মনে করে ওয়াশিংটন। 


  তেহরান যাতে তাদের হাতে থাকা ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেয়, তার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছিল বলে সূত্রের খবর। ট্রাম্প সতর্ক করেছেন যে আলোচনা ব্যর্থ হলে আবারও সংঘাত শুরু হতে পারে। আগামী সপ্তাহে শেষ হতে চলেছে ট্রাম্পের ঘোষণা করা যুদ্ধবিরতি। তারই মাঝে হোয়াইট হাউসের দাবি, ইরান এখন এমন শর্ত মেনে নিতে ইচ্ছুক যা তারা দু মাস আগেও মানতে রাজি ছিল না। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, তেহরান এখন আগের থেকে আরও নমনীয় অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, বর্তমানে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো, যা নাকি ভাবনারও অতীত। তিনি বলেন, “আমার মনে হয়, প্রায় চার সপ্তাহের বোমা হামলা এবং একটি অত্যন্ত কঠোর অবস্থানের ফলেই এটা সম্ভব হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.