বিনোদন
রাহুলের মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পরে এবার বিচারের জন্য সরব হলেন শ্বেতা মিশ্র
অনেমদিন হয়ে গেলো রাহুলের মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছে বাংলা বিনোদন জগৎ। তার মধ্যে মঙ্গলবার থেকে কর্ম বিড়তি। সহ-অভিনেতার স্মৃতিচারণে শুধুমাত্র একটি পোস্ট ব্যতীত সোশাল মিডিয়াতেও সক্রিয় দেখা যায়নি শ্বেতা মিশ্রকে। তবে এই প্রথমবার রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সরব শ্বেতা। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী, সেসময়ে নায়িকা শ্বেতা মিশ্রর সঙ্গে মধুচন্দ্রিমার দৃশ্যের শট দিচ্ছিলেন অভিনেতা। শুটিং চলাকালীন দু’জনেই জলে পড়ে যান। তবে শ্বেতাকে বাঁচানো গেলেও জলে ডুবে মর্মান্তিক পরিণতি হয় রাহুল অরুণোদয়ের।
ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে প্রকাশ্যে আসা এক ভিডিওয় নায়িকা শ্বেতা মিশ্রকে একেবারে বিধ্বস্ত দেখা যায়। কান্না জড়ানো কণ্ঠে আর্তনাদ করে বারবার ‘রাহুলদা’ বলে চিৎকার করতে শোনা গিয়েছিল অভিনেত্রীকে। তবে রাহুলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়লেও এযাবৎকাল শ্বেতা মিশ্রর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকী অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে আয়োজিত মিছিলেও প্রযোজনা সংস্থা বা ইউনিটের কোনও সদস্যকে দেখা যায়নি। এমতাবস্থায় আর্টিস্ট ফোরামের কর্মবিরতির ডাকে সায় দিলেন শ্বেতা মিশ্রও। শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রবিবার সন্ধের বৈঠকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের তরফে সম্মিলিতভাবে মঙ্গলবার অর্থাৎ ৭ এপ্রিল থেকে শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্ডাস্ট্রির সিংহভাগ তারকাই সেই সিদ্ধান্তে সায় দিয়ে ফোরামের কর্মবিরতির নোটিস ভাগ করে নিয়ে রাহুলের মৃত্যুর বিচারের দাবিতে বাকিদেরও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই একই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন শ্বেতা মিশ্রও। তাহলে কি ‘ভোলে বাবা পা করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেসের বিরুদ্ধে তিনিও সরব হলেন? এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
