Type Here to Get Search Results !

"পাকিস্তানকে বিশ্বাস করি না"- ইরান আমেরিকার শান্তি বৈঠকের মধ্যেই মুখ খুললো ইজরাইল

 আন্তর্জাতিক 



  এবার যথেষ্ট বিড়ম্বনায় আমেরিকা। আমেরিকার সহযোদ্ধা ইজরাইল স্পষ্ট জানিয়ে দিলো তারা পাকিস্তানকে বিশ্বাস করে না। অথচ এই পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি বৈঠক হচ্ছে ইরান ও আমেরিকার। শুক্রবার ভারতের ইজরায়েলের রাষ্ট্রদূত মন্তব্য করলেন, আমরা পাকিস্তানকে বিশ্বাস করি না। ইসলামাবাদকে নিয়ে তাদের শংসয়ের বিষয়টি আমেরিকাকে জানানো হয়েছে বলেও দাবি ইজরায়েলি রাষ্ট্রদূতের। ইজরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, “আমরা পাকিস্তানিদের বিশ্বাস করি না। আর এটাও ভাববেন না যে আমেরিকানরা ওদের বিশ্বাস করে। এটা সাধারণ মধ্যস্থতাকারীর ভূমিকা, এর বেশি কিছু নয়।” আমেরিকা ও ইরানের মধ্যের আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা প্রসঙ্গে আজার বলেন, “আমেরিকার প্রতি আশাবাদী ইজরায়েল। তেল আভিভ বিশ্বাস করে আমেরিকানরা এই দুই সপ্তাহকে এমনভাবে কাজে লাগাবে, যাতে এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) স্থিতিশীলতা ফিরে আসে।” 


  উল্লেখ্য, লেবাননে ইজরায়েলি হামলার নিন্দা করেছে পাকিস্তান। এই বিষয়ে আজারের মন্তব্য, দেশের প্রতিরক্ষার জন্য যা যা প্রয়োজন, তেল আভিভ তাই করবে। এদিকে ইরান-আমেরিকা বৈঠকের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ইসলামাবাদকে। মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ এবং জওয়ান। শুধু তা-ই নয়, সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ এবং বাজার। জানা গিয়েছে, ‘রেড জোন’ এলাকাগুলিতে অর্থাৎ যেখানে রয়েছে সংসদ, গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, বিলাসবহুল হোটেল এবং দূতাবাস সেখানে বেসরকারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দু’দেশের প্রতিনিধিরা যাতে নির্বিঘ্ন যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতে শহরজুড়ে বেশ কয়েকটি চেক পয়েন্ট বসানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা উপস্থিত থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.