Type Here to Get Search Results !

এপ্রিল মাসেই গ্রান্ড ফিনালে লক্ষ্মী লাভ

 বিনোদন 


এপ্রিল মাসেই গ্রান্ড ফিনালে লক্ষ্মী লাভ 



  মঞ্চ মাতিয়ে একদম নতুন রূপেই আসছে লক্ষ্মী লাভের গ্রান্ড ফিনালে। বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় গেম শোতে লক্ষ্মী লাভ নিয়ে আসছে এক জমজমাট এবং স্মরণীয় এপ্রিল মাসিক ফিনালে, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র। এই বিশেষ পর্বে লোপামুদ্রার কণ্ঠে শোনা যাবে একের পর এক জনপ্রিয় গান৷ তিনি গাইবেন আয় আয় কে যাবি, ধাতিনা নাতিনা, বাংলা আমার সর্ষে ইলিশ এবং মুশকিন আসান৷ তাঁর সুরেলা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে এবং ফিনালেকে করে তুলবে আরও আকর্ষণীয়।এই পর্বের আরেকটি বিশেষ দিক হল প্রতিযোগীদের সঙ্গে লোপামুদ্রার আন্তরিক আড্ডা, যেখানে তাঁরা ভাগ করে নেবেন তাঁদের ব্যক্তিগত জীবনের গল্প, সংগ্রাম এবং স্বপ্নপূরণের যাত্রা। 


  স্বপ্নপূরণের এক অনন্য মঞ্চ হিসেবে এই রিয়ালিটি শো বরাবরই তুলে ধরে বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক কাহিনি—এই পর্বেও তার ব্যতিক্রম নয়। শো-এর বিশেষ উদ্যোগ ‘লক্ষ্মী ব্যাংক’-এর মাধ্যমে এই মাসেও একাধিক যোগ্য প্রতিযোগী আর্থিক সহায়তা পাবেন | অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-র সঞ্চালনায় এই অনুষ্ঠান বিনোদন ও অনুভূতির এক সুন্দর মেলবন্ধন তৈরি করে, যেখানে প্রতিভা, আবেগ এবং সুযোগ একসঙ্গে ধরা দেয়। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-র সঞ্চালনায় এই শো প্রতিদিনই নারীদের অনুপ্রাণিত করে তাঁদের স্বপ্নের পথে এগিয়ে যেতে। প্রতিটি পর্বে একজন প্রতিযোগী জিতে নেন ১ লক্ষ টাকা, আর মাসিক ফিনালে তে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ লক্ষ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.